কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ৩০ বছর শিক্ষকতা রাজকীয়ভাবে
বিদায় নিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের
হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু ছায়েদ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরহাজারী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই রাজকীয় বিদায় অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আবু মাঝির হাট প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হোসেন,হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি হাফেজ আইয়ুব আলী,চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেন,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহমান,হাফেজিয়া মাদ্রাসার সাবেক সেক্রেটারি আব্দুর রহমান মিলন, সাবেক শিক্ষার্থী হাফেজ মোরশেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,সোনাগাজী ফাযিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ হারুনুর রশীদ সওদাগর,বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ইসমাইল সিরাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। শেষে আবেগঘন পরিবেশে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে সুসজ্জিত গাড়িবহরে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেয়া হয়।