বুধবার, জুন ২৪, ২০২৬

মা নি ক পা ল

  • তুমি ছাড়া
  • ২০২৫-০৭-০৭ ১৪:১৭:০১

শেষ বিকেলের রোদ জানালায় দাঁড়ায়,
তুমি চলে গেলে যেন আলো কমে যায়।

ছায়ারা আজ কথা কয় খুব নিচু স্বরে,
মেঘের মেয়েরা এসে আঙিনায় ঝরে! 

ঠান্ডা চায়ের কাপ-মৌন ভীষণ 
দেয়ালের ছবিটাও ঝাপসা এখন"!

ঘড়িটাও থেমে থাকে, দেয় না আর সাড়া—
সবকিছু এলোমেলো, শুধু তুমি ছাড়া।

ভবনের এ কোলাহল মিশে স্তব্ধতায়,
ঝিঁঝিঁরাও ক্লান্ত, অজানা সে ব্যথায়।

ব্যাকুল বাতাস যেন বেহাগের সুরে,
দ্বারে এসে গেয়ে যায়, বেদনায় ভরে।

ঘরের কোণে থাকা ফুলদানি গুলো 
ফুল হীন অসহায় জমে থাকে ধুলো!

বিনিদ্র রাতে শুনি নূপুরের ধ্বনি,
কানে বাজে তোমার সে প্রিয় গানখানি!

খাঁচার পাখিটা ডাকে প্রিয়া-প্রিয়া বলে,
দুচোখ বেয়ে যেন জল টলমলে!

দেয়ালের আয়নাতে রেখে যাওয়া টিপ,
টেবিলে তোমার মাথার কত গুলো ক্লিপ।

ডায়েরিটা অবহেলায়-শূন্য সব পাতা,
তুমি ছাড়া কলমেও আসেনা কবিতা।।


এ জাতীয় আরো খবর