আমি বসন্ত গোধূলির শেষ সূর্যের আলোর লাল আকাশের দিকে চেয়ে
দেখছিলাম প্রকৃতির রূপের বাহার
সামনে নদীটা বয়ে যাচ্ছে তিরতির শব্দে
পাথরের খাঁজে খাঁজে আসছে জলের ছিটে
পশ্চিম আকাশ ক্রমশ লাল হচ্ছে
এবার বোধহয় দিনের শেষ আলেটুকু মিলিয়ে যাবে
কি অপরূপ এ দৃশ্য! এ যেনো এক রোমান্টিক প্রকৃতি
ভালোবাসার ডালি নিয়ে আকুতি জানাচ্ছে প্রেমিক প্রেমিকাদের
আমি তোমাকে ডাকছি আকুল হয়ে এমন বসন্ত সন্ধ্যায় বন্ধু তুমি কোথায়
তুমি কি শুনতে পাচ্ছ
না হয়তো শুনতে পেলেনা আমার এই ব্যাকুল আহ্বান
তোমার প্রেম এখন ঘুমন্ত গহ্বরে
আমি তোমার প্রেম দেখতে পাচ্ছিনা
সূর্য ডুবে গেলো নেমে এলো সন্ধ্যা।
চারিদিকে পলাশের গন্ধ ভরা মাতাল সমীরণ
তোমার প্রেম হয়তো কোন সাঁওতাল গ্রামে মহুয়ার গন্ধ নিচ্ছে
যৌবন মাদকতায় মত্ত কোন কালো সরল মেয়ের নগ্ন শরীর
তুমি তুলির টানে জন্ম দিচ্ছ
তোমার এই গোপন গহ্বর থেকে আমি তোমাকে টেনে আনতে পারবনা
আমি ব্যার্থ, আমি ব্যার্থ প্রেমিকা তোমার ভাষায়
হয়তো তাই, সত্যি আমি ব্যার্থ
আমি পারিনি তোমার তুলির টানে নিজেকে মেলে ধরতে
বৃষ্টি ভেজা যে ছবি তুমি আমার এঁকেছিলে
তা কাগজের নৌকা হয়ে নদীর জলে ভেসে যাচ্ছে
কি অপূর্ব লাগছে, দিনশেষের শেষ খেয়া যাচ্ছে ভেসে অস্তরবির সাথে
আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে
আকাশটা কেনো তাকিয়ে আছে অমন করে আমার দিকে।