কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজারী হাট আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে আইয়ুব আলী হায়দারের সভাপতিত্বে ও কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন , কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন ,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্যাহ , চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মো.শাহজাহান ,আমীর আনোয়ার হোসেন , চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার নুরুল হুদা,চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিন নূরী , জামায়াত নেতা রহমত উল্যাহ দিদার ,পুলিশের উপ পরিদর্শক নুরুল হক,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।