মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সা ফি য়া খ ন্দ কা র রে খা

  • শপথ
  • ২০২৫-০৬-২৩ ২২:১৬:৪৩

বেমালুম ভুলে গেছি স্বাক্ষর করেছিলাম অঙ্গিকারনামায়
একুশ, ঊনসত্তুর, একাত্তর  ভুলে আত্মহত্যা করছি প্রতি মূহুর্তে ।
মানচিত্র গিলে খাচ্ছি  প্রতি বেলায়, 
লাইনে দাঁড়িয়ে হাত মুষ্ঠিবদ্ধ শৈশব কৈশরের  সেই শপথ  ভুলে গেছি। 
বুদ্ধের মূর্তির সম্মুখে নিষ্পলক চেয়ে অঙ্গিকার করেছিল সহপাঠী বিশ্বজিৎ 
আর তুলি ডি কস্টা।

কতো দূর যাব আর হেঁটে
মুখোশের আলখেল্লায় মুখ ঢেঁকে!
দার্শনিকের মতো রাজনৈতিক বুলি পুঁজি করে মোহের উচ্চাকাঙ্ক্ষায় নির্দয় 
সম্রাট হয়ে উঠি, 
নিরন্তর ভুলে যাই সেই সব অঙ্গিকার ।

অতঃপর সেজদায় টিকা কপালে,
মহড়া স্বাভাবিক জীবনের।
শিয়রে পবিত্র গ্রন্থ,
আঙুলে তসবির দানা,
ফের ইশ্বরের সাথে অঙ্গিকারে কেঁপে কেঁপে ওঠে মহাকাল । 
 


এ জাতীয় আরো খবর