শনিবার, মে ২, ২০২৬

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর ভারতের সার্ভার জটিলতায় চালু হয় নি সোনামসজিদ স্থলবন্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-১৫ ২১:০৮:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল –আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল  কার্যক্রম টানা ১০দিন বন্ধের পর রোববার(১৫জুন) চালু হবার কথা থাকলেও বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় তা  চালু হয় নি। রোববার সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত  আমদানী পণ্যবাহী কোন ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে নি। বাংলাদেশ থেকেও কোন রপ্তানী পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করে নি। বন্দর সংশ্লিসট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
অপরদিকে ঈদ  উপলক্ষে টানা ১১দিন বন্ধের পর জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দরে (রেলওয়ে শুল্কস্টেশন) ভারত থেকে ৪২টি ওয়াগন বোঝাই আমদানীকৃত পাথরবাহী একটি ট্রেন (র‌্যাক)  রোববার(১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে রহনপুরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে রেলবন্দর সূত্র।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড  ম্যানেজার অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দরে   সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন,গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর রোববার যথারীতি বন্দর চালু হবার কথা ছিল।
সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলছে। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হবে বলে  সংশ্লিস্ট ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছে।]
রহনপুর রেলষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ বলেন, ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর গত ৪ থেকে ১৪ জুন টানা ১১দিন বন্ধের পর রোববার যথারীতি চালু হয়েছে। বিপরীতে ভারতের মালদা জেলার বুলবুলি থানার সিঙ্গাবাদ রেলবন্দর থেকে একটি পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে। রহনপুর ষ্টেশনের প্রায় ১০ কিলোমিটার দূরে বাঙ্গাবাড়ী ইউনিয়নের জিরোপয়েন্ট দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। ট্রেনটি  সিরাজগঞ্জের উল্লাপাড়া বাজার ষ্টেশন যাবে। তিনি আরও বলেন বন্ধের আগে গত ৩জুন ভারত থেকে খইল বা ড্রাই অয়েল কেক-ডিওসি (মাছ,পোল্ট্রি ও পশুখাদ্য) বোঝাই একটি ট্রেন রহনপুরে শেষ প্রবেশ করে।  
এদিকে সোনমসজিদ ইমি্েরগ্রশন অফিসার জামিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকলেও  ঈদের দিন সহ যথারীতি প্রতিদিন চালু  রয়েছে ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। গড়ে এখন একশতেরও কম যাত্রী এ পথে ভারতে যাতায়াত করেন। ইমিগ্রেশনে একজন চিকিৎসক মেডিক্যাল টিম ও থার্মাল স্ক্যানার  নিয়ে ভারত থেকে আসা যাত্রীদের করোনা শনাক্তে নিয়মিত কাজ করছেন। 


এ জাতীয় আরো খবর