ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত দিনে সকালের আলো ডট কম-এর পক্ষ থেকে সকল সংবাদদাতা-লেখক-পাঠক ও দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই ঈদ কেবল উৎসব নয়-এটি শিক্ষা দেয় ত্যাগের মহত্ত্ব,সহানুভূতির সৌন্দর্য ও হৃদয়ের বিশুদ্ধতার। হযরত ইব্রাহিম (আ.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে চলুন আমরা শপথ করি-
একে অন্যের পাশে দাঁড়াবো,
বৈষম্য ও অহংকার ভুলে সবাইকে ভালোবাসবো,
এবং নিজের মধ্যে গড়ে তুলবো আত্মশুদ্ধি ও শান্তির দর্শন।
এই ঈদ হোক সমতা, সম্প্রীতি ও সামষ্টিক কল্যাণের আলোকবর্তিকা।
গরিব-দুঃখীর মুখে হাসি ফুটুক আমাদের কোরবানির অংশীদারিত্বে,
পারিবারিক বন্ধন হোক আরও দৃঢ়,
সামাজিক সহমর্মিতা ছড়িয়ে পড়ুক চারদিকে।
আসুন, ত্যাগের আলোয় জাগুক নতুন সম্ভাবনার সকাল-
এটাই হোক সকালের আলোর প্রার্থনা।
ঈদ মোবারক!
www.sokaler-alo.com