২০২৫-২৬ অর্থবছরের বাজেট কৃষকবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন ন্যাশনাল আওয়ামী পাটি-ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা ও যুগ্ম সম্পাদক মুনসুর রহমান শেখ।
মঙ্গলবার (৩ জুন) এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, কৃষক উৎপাদন মুখী। কৃষকের সন্তানরা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্যন করে সেই অর্থ বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি পায়। পাশাপাশি গার্মেন্টস সেক্টরেও কৃষক ও শ্রমজীবী মানুষের পরিশ্রমের কারণে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি পায়। এই বাজেটে কৃষকের কোন সুযোগ সুবিধা বা ভর্তুকি নেই। শুধু কৃষক যন্ত্রপাতির মূল্য কমানোর জন্য ব্যাখ্যা দিয়েছে। আমরা চাই কৃষকের যন্ত্রপাতি সুলভ মূল্যে কৃষকের কাছে পৌছে যাক। কৃষক আমাদের দেশের মৌলিক শাক-শবজি ইত্যাদি উৎপাদন করেন, তাই কৃষককে ভর্তুকি দিলে আমাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক থাকবে বলে আমরা বিশ্বাস করি। মজলুম জননেতা মওলানা ভসানী সব সময়ই কৃষকবান্ধব ছিলেন।
গণচীনের মহানায়ক মাও সেতুং সর্বপ্রথম কৃষকদেরকে সংগঠিত করেন। সারা পৃথিবীতে কৃষকদের উপর ভর্তুকি দেওয়া হয়। যেমন অ্যামেরিকা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে কৃষকদেরকে ভর্তুকি দেয়া হয়।
আমরা মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শকে ধারণ করি। তাই এই বাজেটে কৃষকবান্ধব বাজেটের জন্য প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। এছাড়াও কৃষকদের পক্ষে সকল রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদেরকে আমরা অনুরোধ করবো কৃষকদের ভর্তুকির ব্যাপারে আমাদের সকলের নৈতিক দায়িত্ব।