বাড়ছে বয়স কমে যাচ্ছে সময়
করতলে আয়ু রেখা হইতেছে ক্ষয়,
দুরন্ত সাহসে টইটুম্বুর প্রেম ডাকে ইশারায়
সামনে যাবো কিম্বা থমকে বিভ্রমে দ্বিধা সংশয়!
কামনার প্রমত্তা স্রোতে যাইনি ভেসে
ভিঁজে যাইনি আদিম রতিলীলার নিষিক্ত রসে,
অলিন্দে লঘুপাপ গোপন প্রনয়ীর প্রলুব্দ বাসনায়
খসে পড়া চাঁদ উঁকি দিয়ে যায় মরা নদীর মোহনায়।
এখনো সজীব ভালোবাসার স্বপ্নবোনা
জীবনের কাছে পরাজিত তবু জীবনের আরাধনা,
গোধুলী বেলায় ফুরিয়ে আসে জাগতিক লেনাদেনা
অথৈ সমূদ্রে দিব্যি ভেসে বেড়ায় স্বপ্নবাজ কচুরীপানা।
আধখানা জীবন কেটে গেল স্বপ্নদেখা ও ব্যর্থতায়
আয়ু রেখায় অবশিষ্ট জীবন বেঁচে বর্তে থাকার দায়
স্মৃতির রোমন্থন এবং স্বপ্নবিলাসী অলীক প্রত্যাশায়।