সোমবার, আগস্ট ১৭, ২০২৬

তা হ মি না

  • মনোগভীরে
  • ২০২৫-০৫-২৪ ১৭:২৬:৪৪

রাত নিশ্চুপ নিদ্রাহীন দু'চোখ
চোখের পাতা আধভেজা স্মৃতির ছায়ায়
নিভে যাওয়া কথারা 
ফিরে ফিরে আসে গাঢ় বেদনায় লুপ্ত মায়ায়

বাঁপাশে নীরবে  প্রতিটা শ্বাসে
চোখের কাজলে, গাঢ় নিশ্বাসে,
মেঘেরা ঢেকে রাখে যেমন সূর্যটাকে
তেমন করেই স্মৃতিরা আচ্ছন্ন রাখে মনটাকে 

প্রতিটা ভোর নামে আজানের ধ্বনিতে 
পূবাকাশে লালিমা রেখা,ঘুম  নামে না দু চোখে
আলো পড়ে দেয়ালের গায়ে,তাকাই শূন্যালোকে

দু'চোখ শব্দহীন বৃষ্টিতে।

দিন পেরোয়, দেয়াল ঘড়ির টিকটিক শব্দ  একটানা,
সময় থেমে থাকে হৃদয়ের এক কোণে, নির্জনা।

সন্ধ্যা?
শুধু রঙ বদলায় 
মনাকাশ…
সে তো বিরহিনী চাতক
নেই কোনো সুরের ঝিলিকের দ্যোতক
নিত্যই মন ঘাতক
চেয়ে থাকে উদাস চিত্ত যেথা বিরহ থমকে নিত্য

অনুভবে মাখোনি
তবুও  এক সূক্ষ্মালোক রেখা
মনাআকশে অলোখে নি:শব্দে  আসে একা
যেন অচেনা কোনো নক্ষত্র,
যার আলো  প্রতি প্রভাত ফেরিতে
ছুঁয়ে যায় মনো গভীরে।
 


এ জাতীয় আরো খবর