বুধবার, জুন ২৪, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • "অভিনব"
  • ২০২৫-০৫-১০ ১৫:২১:১৪

বুকের খাঁচায় অচিন এক পাখির বসবাস 
উইড়া গেলে সে পাখি হয় যে সাড়ে সর্বনাশ।
জগৎ জুড়ে এক জাতির সুজনে কুজনে সহবাস
সত্বায় আত্মায় কিছু বিশ্বাস আশ্বাসের পরিহাস।
মুখ,মুখোশে মুখোমুখি ন্যায় নীতিতে নাভিঃশ্বাস।
সব ঠিক যদি কালু করে অন্যের বেলায় টকটক,
রঙমহলে মঞ্চস্থ হচ্ছে বার বার আজীব নাটক,
কেজি দরে কিনে সের দরে বিকায় মনুষ্য  বিবেক। 
আমভাগে সবাই দেমভাগে নাই স্বার্থ ফুরালে পালাই,
পঁচা কাঠাল উঁচু দরে চালাই পরেরটার নাই বালাই!
কেষ্ট বেটাই চোর সাধু দরবেশ করছে আপন সদাই
বেহেশতের ফুল কইরা ভুল কেমন একচুল প্রাপ্যতা,
জন্ম জন্মান্তর শেষ হবেনা গনে যার মাসুল অগত্যা,
জননীর গতরের দামে কিনা এ নগর এই সভ্যতা।
চোখের নদী বয়ে চলে নিরবধি অভিনব নাব্যতা।

 


এ জাতীয় আরো খবর