বুধবার, জুন ২৪, ২০২৬

জে বু ন্নে ছা মু নি য়া

  • হৃদয় মাঝে
  • ২০২৫-০৫-১০ ০১:৩০:৪৩

কতটা হেরেছি হিসেব রাখিনি তার
তুমিও কি ঠিক ততটা জিতেছো? 
যতটা হয়েছে হার?
তাবিজের মত গলায় পরেছি,
কণ্ঠে করেছি হার
যা কিছু দিয়েছো কিংবা দাওনি 
হিসেব মেলানো ভার।
তোমার নামের তাসবিহ্ জপেছি
সকাল দুপুর সাঁঝে,
কি আসে যায় জানোনি কি ছিলে
আমার হৃদয় মাঝে!  
 


এ জাতীয় আরো খবর