আমার মনে তোর আবেদন
তোর'ই গায়ের গন্ধ,
আমার হৃদয় কর্ষণে তোর
সকল ভাল-মন্দ।
অনুভূতির শিখর ছুঁতে
তোকেই নিয়ে হাঁটি,
বর্ষাতে তুই ছাতা আমার,
গ্রীষ্মে শীতল পাটি।
শরৎকালের চপলা মেঘে
তোর'ই আনাগোনা,
শীত কুয়াশার শাল জড়ানো
ঘাসের ডগায় সোনা।
ঝরা পাতার হেমন্ত তুই
বিরহ বেদনায়,
বসন্তে তুই রূপের রানী
আমার কলিজায়।
শব্দ খেলায়, অন্ত মিলে
অনুভবেরই কথা,
কবিতা আমার সুখের নদী,
রিক্ত মনের ব্যথা।