সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন নেতার ফেইসবুক পোষ্ট নিয়ে সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-৩০ ১৫:৫২:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের জেষ্ঠ্য সাংবাদিক এবং  প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ  আনোয়ার হোসেন দিলুকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ^াস ফেইসবুকে আপত্তিকর পোষ্ট দেয়ায় জেলার সাংবাদিকরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ব্যাপারে সাংবাদিক দিলু নিজের নিরাপত্তা চেয়ে ওই নেতার বিরুদ্ধে সদর থানায়  একটি জিডি  করেছেন। জানা গেছে,গত মঙ্গলবার(২৯ এপ্রিল) ফেইসবুকে মোত্তাসিন বিশ^াস নামীয় একাউন্ট হতে ওই আপত্তিকর পোষ্ট দেয়া হয়। পোষ্টে লেখা হয়,‘ প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি একজন হলুদ সাংবাদিক। চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করবেন না। ফ্যাসিষ্টের দালালি করবেন না। ইন্ডিয়ার দালালি করবেন না। এই ধরণের দালালি করলে আমরা বরদাশত করব না। সত্য লিখুন না হলে আপনিও ছাড় পাবেন না।’  এছাড়া ওই পোষ্টে সাংবাদিকের দু’টি ছবিতে লাল রং এর ক্রস চিহ্ন দেয়া হয়।
বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সংগঠনগুলোর  সম্মিলিত প্লাটফর্ম চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এর ডাকে জরুরী সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল  আলমের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব এবং সিটি প্রেসক্লাব,চাঁপাইনবাবগঞ্জ নেতৃবৃন্দ ও সদস্যরা ওই ছাত্রনতার পোষ্টের আপত্তিকর ও হুমকিমুলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। সভায় বলা হয়,পরিবর্তিত বাংলাদেশে একজন পেশাদার সাংবাদিককে নিয়ে এমন বক্তব্য কাম্য নয়। যে সব অধিকার আদায়ে ২৪ এর আন্দোলন হয় তার অন্যতম বাক স্বাধীনতার অধিকার। এমন পোষ্ট সেই আক্াঙ্খার সাথে সাংঘর্ষিক। স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ। যা চাঁপাইনবাবগঞ্জের সাাংবাদিকদের উদ্বিগ্ন ও উৎকন্ঠিত করেছে। তাই অবিলম্বে ওই ছাত্রনেতা পোষ্ট প্রত্যাহার করে দূ:খ প্রকাশ না করলে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ কর্মসূচী দিতে বাধ্য হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়,বিষয়টি লিখিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতেৃবৃন্দকে জানানো হবে। তারা  আগামী ৩ দিনের মধ্যে  এ ব্যাপারে কোন ব্যবস্থা না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বর্জন করা হবে।
এদিকে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

 


এ জাতীয় আরো খবর