মার্ক টোয়েনের জন্ম ১৮৩৫ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
আসল নাম স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্টস। লেখক হিসেবে বিশ্বজুড়ে মার্ক টোয়েন নামে পরিচিত। এই ছদ্মনামেই তিনি লিখতেন।
তিনি ছিলেন লেখক, বক্তা, রসজ্ঞ ও পর্যটক। মুদ্রক, নৌকার মাঝি আর খনি শ্রমিকের মতো বিচিত্র কাজও করেছেন জীবিকার জন্য। করেছেন ব্যবসাও।
ছোটগল্প লিখে বিপুল খ্যাতির অধিকারী হন। কিশোরদের জন্যও লিখেছেন কালজয়ী বই অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, প্রিন্স অ্যান্ড পপার ও হ্যাকলবেরি ফিন।
২১ এপ্রিল ১৯১০ সালে বিশ্বখ্যাত এই লেখকের প্রয়াণ ঘটে।