বুধবার, জুন ১০, ২০২৬

না সি য়া ডে লা

  • প্রেম বহমান!
  • ২০২৫-০৪-১৭ ২১:৫৬:৫৪

তেজোদৃপ্ত রশ্মির মতো 
উষ্ণতা ছড়িয়ে যেদিন ঠোঁটে ঠোট রেখেছিলে,  
ভেবেছিলাম এই বুঝি প্রেম। 
 এ প্রেম অমর,  এ প্রেম অবিনশ্বর। 
তখন মনে হয়েছিলো, 
তোমার ঐ অবতারে বিগলিত এ প্রাণ
এক নিঝুম সৌন্দর্যের 
গ্যালারিতে ঢুকে পড়েছে।
আমি বিমোহিত দর্শক হা করে রয়েছি কেবল। 

প্রাপ্তির অন্বেষাগুলো পিছু ফেলেছে সব জীর্ণতা। 
জরিয়ে ধরেছিলাম তোমায় 
স্বর্নলতার মতো,
আষ্টেপৃষ্টে আমার বুভুক্ষু হৃদয় মাঞ্জুরী। 
  ভেবেছিলাম, 
আমি পেয়েছি, আমি পেয়েছি! 
আর কিছু নাহি চাই। 
অথচ, একবারও ভাবিনি নক্ষত্ররাও মরে যায়, 
শুকিয়ে যায় সিন্ধু। 
আর প্রেম? সে তো বহমান! 


এ জাতীয় আরো খবর