বুধবার, অক্টোবর ৭, ২০২৬

প্র দী প সে ন

  • নেবে তো?
  • ২০২৫-০৪-১৭ ১২:২৫:০৭

হ্যাঁ পেয়েছি, আঘাত পেয়েছি
দুঃখও পেয়েছি 
স্বপ্ন ভাঙার যন্ত্রণা? তাও পেয়েছি 
তাই বুঝি ওদের জন্যেও এ প্রাণ কাঁদে 
যারা আঘাত পায়, দুঃখ পায়, 
স্বপ্ন ভাঙার যন্ত্রণায় ছটফট করে।
এমন কী দিতে পারি ওদের 
এই সহমর্মিতা আর নিজের 
অসহায়ত্বের জন্য ক্ষমাপ্রার্থনা ছাড়া? 
তাই দিয়ে যাবো, নেবে তো? 

 


এ জাতীয় আরো খবর