বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সখীপুরে ২০ ঘন্টায় আওয়ামী লীগসহ ৭ নেতা গ্রেপ্তার

  • জাহিদুল ইসলাম,
  • ২০২৫-০৪-১৩ ১৯:২৪:০০

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় উপজেলার আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  বিকেল থেকে রোববার দুপুর পর্যন্ত এই নেতাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের জামাতা ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ ফরিদ (৩৫) ও সখীপুর উপজেলা যুবলীগের সদসা আতিকুর রহমান (৪০), উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন (৩২), বহেড়াতৈল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিনহাজ খান (৪২) ও সদস্য শাহাদাত খান (৪০) এবং পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জালাল, বহুরে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেখ ফরিদের নামে টাঙ্গাইল সদর ও সখীপুর থানায় বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা রয়েছে। শেখ ফরিদ কে সাত দিনের রিমান্ড চেয়ে সকল আসামীদের টাঙ্গাইল আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


এ জাতীয় আরো খবর