বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

টু ম্পা পা ল

  • মেধার জীবন হেলা
  • ২০২৫-০৪-১০ ০০:১৩:০৭

বিবেকটা ঘুমিয়ে আছে 
বুদ্ধিজীবী কোমায় গেছে
শিক্ষা গেছে পাটে।
দুর্নীতি আর ধাপ্পাবাজে
রাজ্য যখন ভরে গেছে
রানী উল্টো হাটে।।

দুঃখ পোশাক খুলতে হয় 
যা গেছে তা ভুলতে হয় 
হোকসে পেটের মেয়ে।
 উৎসবে যে ফিরতে হয় 
নাচে গানে ভিড়তে হয়
দান-ভিক্ষা পেয়ে।।

তোষামোদে যোগ্য হয়।
জীবন উপভোগ্য  হয়
নজির বিহীন খেলা।
শিল্প শুধু আশ্বাসে
সর্বহারার বিশ্বাসে 
মেধার জীবন হেলা।
 


এ জাতীয় আরো খবর