বসে আছি কেন কিংবা কার জন্য
ঠিক জানা নেই,
কেন কোনো অপেক্ষাতে থাকতে হবে তাও জানিনি।
বুকের বামে বিশাল এক জলদ দীঘি,
টুপটাপ ঝরতে থাকে বিকশিত হেম।
কে জানে কবে কি হারিয়েছিলেম!
কেন হারাতেই হয় সেও এক গোপন গোমর
যেন রূপকথা আর চুপকথায় উপচে পড়া ঘড়া।
এক জীবনে একলা এসে একলাই তো ফিরতে হবে
মাঝখানে সব অমল-মলের তফাত করে
ভীষণ রকম রূঢ় কিছু হিসেব নিকেশ ;
হিসেব কেন কষতেই হয় তাও জানি না।
ঘরের পাশেই লোনা পানির নহর বইয়ে
কত সাগর বয়ে চললো গ্যালন গ্যালন অশ্রু নিয়ে
সেই খবর বা কে রেখেছে!
তারপরেও কেন কিংবা কার জন্য আজন্মকাল প্রতীক্ষাতে থাকে হৃদয়
জানতে ভীষন ইচ্ছে করে।