শনিবার, মে ৩০, ২০২৬

শুভ জন্মদিন অহনা রহমান লাকি

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০৫ ০০:১৩:১০

বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে একজন মডেল হিসেবেই মিডিয়াতে অভিষেক ঘটে অহনার। এরপর টিভি নাটকে অভিনয় করেন।
পরবর্তীতে ২০০৮ সালে অহনা রকিবুল আলম রকিবের 'চাকরের প্রেম' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত করেন।
নিজের ভালো নাম অহনা রহমান হলেও এই মডেল অভিনেত্রিকে পরিচিত এবং কাছের মানুষেরা ডাকেন ‘লাকি’ নামে।
অবশ্য স্কুলজীবনে অহনাকে তাঁর কাছের বন্ধুরা যে উপাধি দিয়েছিলেন, সেটি বেশ মজার। অনেক লম্বা হওয়ার কারণে তখন বন্ধুরা অহনাকে ডাকতেন ‘জিরাফ’ বলে।
জন্ম ৪ এপ্রিল ১৯৮৭ সালে। পৈতৃক নিবাস পটুয়াখালী। তবে ঢাকাতেই তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা। বাবা মায়ের একমাত্র সন্তান অহনা মানুষ হিসেবে খুব মিশুক। ব্যবস্থাপনায় স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
ছোটবেলা থেকে দুটো লক্ষ্য সামনে নিয়ে বড় হয়েছেন অহনা—পাইলট হবেন, নয়তো অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত দ্বিতীয় লক্ষ্যতেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন তিনি।
অনেকেই হয়তো জানেন না যে একজন সফল অভিনেত্রি হওয়ার পাশাপাশি অহনা একজন সফল ঘটকও। অহনার ঘটকালিতে এর মধ্যেই তাঁর ছয়জন বন্ধুবান্ধবীর বিয়ে হয়েছে।
অহনার মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা। এক্ষেত্রে তাঁর মা তাঁকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। 
কলেজ জীবনে বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় তিনি শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন।
এরপর থেকেই মিডিয়ার প্রতি তাঁর আগ্রহ বেড়ে যায়। অহনার প্রথম বিজ্ঞাপন ছিল কসমস বিস্কুটের। 
'ছেঁড়াপাতা' নামের একটি নাটকের মাধ্যমে টিভিনাটকে অহনার অভিষেক ঘটে। নাটকটি পরিচালনা করেছিলেন রেজানুর রহমান।
এ পর্যন্ত অহনা শতাধিক টেলিছবি, ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করেছেন। 
এগুলোর মধ্যে রয়েছে, হার্টে ডু ডু, সাগাই, খড়ম, সুন্দর আলী, একদিন স্বপ্ন রঙিন, বিবর্তন, দক্ষিণা পবন, সুন্দর আলী, আমরিকা টু আশুলিয়া, আর বানাবো না নাটক, অবশেষে নাটক শেষ হলো এবং অপেক্ষা ইত্যাদি। 
আজকের এই বিশেষ দিনটিতে মিষ্টি মেয়ে অহনার জন্য রইল শুভ কামনা।
 

 


এ জাতীয় আরো খবর