ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা এবং সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, খুলনা বিভাগীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি শরীফ ওবায়দুর রহমান চয়ন এর পিতা শরীফ শামছুর রহমান বার্ধক্যজনিত কারণে ৩ এপ্রিল রাত সাড়ে ৯ টায় মশিয়ালী পূর্বপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ মশিয়ালী সিএন্ড বি মাঠে জানাজা শেষে আলিম-ইস্টার্ন জুট মিল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিএনপি নেতা আবুল কালাম জিয়া, এস এ রহমান বাবুল, মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস,ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন , শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গির হোসেন খোকা, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত, মোঃ পারভেজ ভুইয়া, আনোয়ার হোসেন বাবু, তাজিম বিশ^াস, সাবেক ছাত্রনেতা শফি মোঃ খান, সজিব তালুকদার, মোল্লা আইয়ুব হোসেন, শেখ আনোয়ার হোসেন, মিনা মুরাদ হোসেন, এমদাদুল হক, ফজলু সরদার, শাফি মেম্বার,সরোয়ার হোসেন, পিয়ার আলী, শেখ বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, এফতেখায়রুল ইসলাম বাপ্পি, ইলিয়াছ সরদার, হাউিজ্জামান প্রমুখ।