বরগুনা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও বরগুনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের জরুরি স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
(৪ এপ্রিল) শুক্রবার সকাল ১০ টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরোজমিনে গিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের এই স্বাস্থ্য সেবা দিতে দেখা গেছে
জানাগেছে, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু রয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এর সার্বিক তত্ত্বাবধায়নে বরগুনার ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ৭টি উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা প্রসব পরবর্তী সেবা ,সাধারণ স্বাস্থ্য সেবা ও কিশোর কিশোরী সেবাসহ পরিবার পরিকল্পনা পদ্ধতির জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে।
জেলার অবস্থিত ২টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছুটি কালীন সময়ে বিনামূল্যে ৪টি এবং পুরো জেলায় ৩টি সহ মোট ৭টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে ।
সেবা গ্রহণকারীরা জানান, ঈদের ছুটির মধ্যেও আমরা এই হাসপাতালগুলোর জরুরি স্বাস্থ্যসেবা পেয়েছি । বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বরগুনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ সব স্বাস্থ্য কেন্দ্রগুলো ভালো সেবা নিশ্চিত করেছে। তাই পরিবার পরিকল্পনা বিভাগের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।
বরগুনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি থাকা সত্ত্বেও বরগুনা জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ অন্যান্য হাসপাতালের কার্যক্রম বন্ধ সময়ের ৯ দিন পর্যন্ত সেবা কার্যক্রম চালু থাকবে আমরা প্রসব ব্যাথা নিয়ে আসা ৭ জন রোগীকে বিনামূল্যে প্রসব সেবা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করছি।