দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরের পি এস এস হাই স্কুলের শিক্ষক কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, আলু, রসুন, খজুর,ছোলা,লবন।
ঈদসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কর্মচারীরা। নজরুল ইসলাম নামে একজন কর্মচারী বলেন, “আমার বেতন খুবই সামান্য। যা দিয়ে কোন মতে চলে।
সভাপতি স্যার আমাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিলেন। স্যারের জন্য অনেক দোয়া করি। আল্লাহ স্যারের মঙ্গল করুন।
”বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মাদ খাজা আহমেদ বলেন, “বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারী যারা আছেন, তাদের বেতন খুব কম।
তাদের ঈদের দিনটি যাতে পরিবারের সঙ্গে ভালোভাবে কাটে, সেজন্য আমার ব্যক্তিগত উদ্যোগে এই সামান্য আয়োজন। তারা আমাদের পরিবারের সদস্য। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে যদি অন্য সচেতন নাগরিকরা তাদের আশেপাশের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পান, সেটাই হবে আমার এই উদ্যোগের সফলতা।”