শনিবার, জুন ২৭, ২০২৬

ঈদ ইত্যাদিতে তৌসিফ মাহবুব ও শবনম বুবলী জুটির বিষয়ভিত্তিক অনবদ্য নৃত্য

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৫-০৩-২৪ ১৩:৪৭:৫৯

ইত্যাদির প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত। সেটা গান, অভিনয়, নৃত্য-সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদিতে পরিবেশিত দলীয় সংগীতও তেমনি একটি পর্ব। 
এই পর্বে মূলত সমাজের বিভিন্ন অনিয়ম, অসংগতি তুলে ধরা হয়। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড়, অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃতি স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।

May be an image of 10 people and text
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা,পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

 


এ জাতীয় আরো খবর