সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পেছন থেকে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহি নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-২৩ ১৭:১০:১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পেছন থেকে বালুবাহী  ট্রাক চাপায়  মোজাম্মেল হক(৬৫) নামে একজন বাইসাইকেল আরোহি নিহত হয়েছেন।  তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের  বাজিতপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রোববার (২৩মার্চ) সকাল ১০টার দিকে  মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় বাইসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় পেছন থেকে ট্রাকটি মোজাম্মেল হককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি আহত হন।  দ্রæত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর