বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

অ য় ন দা স

  • সন্তানকে লেখা চিঠি
  • ২০২৫-০৩-২১ ০১:২১:২৬

আমার মৃত্যুর পর আলমারির গোপন কুঠুরিতে কোনো কাগজ খুঁজিস না

কোনো নামি দামি ব্যাঙ্কের পাশবই,চেকবই অথবা ফিক্সড ডিপোজিট ;
অথবা লুকিয়ে রাখা কোনো মূল্যবান অলঙ্কার

আমার মৃত্যুর পর আমার লেখার টেবিল টা খুঁজিস।
ওখানে পাবি এক অসমাপ্ত লেখার খাতা,
যে অসমাপ্ত খাতার ভিতর আলগোছে শুয়ে  রয়েছে আমার প্রিয় কলম;

ওই খাতার কাছে আমি আমার আজীবনের সব কথা বলে গেছি।

ওই খাতায় কান পাতিস।

ওর কাছেই রাখা আছে আমার উইল।


এ জাতীয় আরো খবর