শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-২০ ২৩:৪২:১২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষাবিদ গুণীজন সাংবাদিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ছাত্রনেতা ইউসুফ পিয়াস,ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা রেজওয়ানুল বারী,নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতীকে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আবু নাছের।
উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক নূরুল আলম সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন,হেফাজতে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী কামরুল হাসান বিন কাসেম প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর