শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

শুভ জন্মদিন শিল্পী সঙ্গীতা পাল

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৮ ১৯:২১:২৪

মিষ্টি সুরের মূর্ছনায় সহজেই শ্রোতাদের বিমুগ্ধ করে রাখেন যিনি নামটি তাঁর সঙ্গীতা - সঙ্গীতা পাল।
নজরুল সঙ্গীতের ভুবনে এক আস্থাভাজন কণ্ঠশিল্পী তিনি। জড়িত আছেন নানান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। 
দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে চলেছেন তিনি। 
সাধনা, চর্চা, আর নিষ্ঠা যে মানুষকে সাফল্যের সোপানে পৌঁছাতে পারে শিল্পী সঙ্গীতা পাল তার অনন্য দৃষ্টান্ত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর পরিবেশিত গান দর্শক শ্রোতাদের মোহাবিষ্ট করে প্রতিনিয়ত। একজন সুরের সাধক হিসেবে এখানেই তাঁর বড় সাফল্য বড় প্রাপ্তি। 
তবে সুর লহরীর পাশাপাশি ভালো একজন রন্ধন পটিয়সি হিসেবে খ্যাতি রয়েছে সঙ্গীতার।
আশাহত আর হতাশাগ্রস্তদের হৃদয়ে এক প্রস্থ শান্তির পরশ বুলিয়ে দিক সঙ্গীতার মোহময়ী কন্ঠের দরদী উপস্থাপন। 
ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জননী তিনি। বড় ছেলে দেশের বাইরে থাকেন।
আজ আঠারো মার্চ সঙ্গীতার জন্মদিন। উনিশশো উনআশির এই দিনে ধূলির ধরায় আবির্ভাব হয়েছিল তাঁর। 
মসৃণ হোক তাঁর সামনের অমসৃণ ও পিচ্ছিল পথগুলো।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 


এ জাতীয় আরো খবর