ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
তিনি ছিলেন বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
জন্ম ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে।
পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ।
মওদুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাস করে বৃটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-এ্যাট-ল' ডিগ্রি অর্জন করেন।
লন্ডনে পড়াশুনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ এ ইয়াহিয়া খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন।
তাঁর শ্বশুর পল্লীকবি জসিমউদদীন ও স্ত্রী হাসনা মওদুদ।
এদেশের রাজনীতির মাঠে একজন মেধাবী ও বিতর্কিত ব্যক্তি হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল।
১৬ মার্চ ২০২১ এ তিনি মৃত্যুবরণ করেন।