বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ঈদগাহের নির্মাণকাজে বাঁধার প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি,মানববন্ধন

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৫-০৩-১৬ ১৯:৫২:১৯

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার কপিলমুনির দক্ষিণ সলুয়ায় সেখানকার কিরাতুল কোরআন বর্তমানে ফজলুল উলুম কওমী মাদ্রাসার নিজস্ব জায়গায় ঈদগাহ নির্মাণে বাঁধা প্রদান ও দুষ্কৃতিকারী, আওয়ামী দোষর, ভূমিদস্যু সাঈদ মোড়ল কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবিতে শনিবার বিকেলে নির্মানাধীন ঈদগাহ ময়দানের সামনে এক মানববন্ধন কর্মসূচী ও পথসভা করেছে স্থানীয়রা।
স্থানীয়দের পাশাপাশি কপিলমুনি ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মর্সচীতে উপস্থিত ছিলেন, প্রভাষক শফিউল ইসলাম, নাজমুল, শাহীনুর রহমান, লিয়াকত মাষ্টার, বাবুল, শিক্ষক মনিরুল ইসলাম, জামির গাজী, মিন্টু মোড়ল, আব্দুস সালাম, আবুল হোসেন, আ: রহিম, হাশেম, রেজাউল, সেলিম গাজী, সিদ্দিক গাজী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে দলের প্রভাব বিস্তার করে সাঈদ মোড়ল নিজ বাড়ীর সীমানায় মাদ্রাসার খরিদার নিজস্ব জায়গায় নির্মাণাধীন ঈদগাহের জায়গা, পাশের সরকারি রাস্তা ও বিভিন্নজনের আরো প্রায় দেড় বিঘা জমি জবরদখল করে। পরবর্তীতে মাদ্রাসার জায়গায় কর্র্তপক্ষ ঈদগাহ নির্মাণ শুরু করলে গাত্রদাহ শুরু হয় আবু সাঈদের।
একপর্যায়ে সে ঈদগাহের নির্মাণকাজ বন্ধ করে দেয়। ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম ঠেকাতে কপিলমুনি কলেজের প্রভাষক শফিউল ইসলাম, নাজমুলসহ অন্যান্যদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মিথ্যা চাঁদাবাজী মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায় যদিও পরে থানা পুলিশের তদন্তে চাঁদাবাজীর বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তাদের জামিন দিয়েছে।
এদিকে ঘটনার পর থেকে আবু সাঈদ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয়রা নীরিহদের বিরুদ্ধে তার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান।

 


এ জাতীয় আরো খবর