রবিবার, মার্চ ৮, ২০২৬

মোবাইল অ্যাপে দেখা যাবে বিটিভি

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৫-১২ ০৫:৫৭:১০
পৃথিবীর যেকোনো জায়গায় বসে মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখা যাবে। বুধবার (১২ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে বিটিভির এ অ্যাপের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করা হয়েছে। এটি প্রশাংসার দাবিদার। ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবেও বলে জানান তথ্যমন্ত্রী। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরো খবর