শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৩-০৯ ১৫:০৩:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রæতার জেরে স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে কুফিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রæত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে পিন্টু হত্যা মামলার প্রধান আসামী,আ’লীগ নেতা ও চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে  সন্তাস ও মাদক ব্যবসার গডফাদার দাবি করা হয়। রবিবার (৯মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের পিতা হুমায়ন কবির,বোন জান্নাতুন নেসা,চাচা রফিকুল ইসলাম,্রবিউল ইসলাম, ফুপাতো ভাই শওকত আলী, ওই এলাকায়  হত্যার শিকার জিয়াউর রহমানের স্ত্রী মিলিয়ারা  খাতুন প্রমুখ।
বক্তরা বলেন, গত ১২ জানুয়ারী চরবাগডাঙ্গা গোয়ালডুবি গ্রামে বাড়ি ফেরার পথে  ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পরিকল্পিতভাবে  হত্যার চেষ্টা করা হয় পিন্টুকে। কিন্তু  তিনি সে ঘটনায় প্রাণে বেঁচে গেলে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারী তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ২৪ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়  ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে মামলা করেন নিহত পিন্টুর পিতা।
বক্তরা অভিযোগ করেন, মামলার প্রধান আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের গড ফাদার টিপু চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি খুন সহ বহু সন্ত্রাসের অভিযোগও রয়েছে। কিন্তু তিনি বারবার  অর্থের জোরে  ও রাজনৈতিক প্রভাবে থেকে যাচ্ছেন  ধরা-ছোঁয়ার বাইরে। তাঁর হাত থেকে মুক্তি চাই এলাকাবাসী। এদিকে পিন্টু হত্যা মামলার পর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।  এ ব্যাপারে থানায়  লিখিত অভিযোগ  করা হয়েছে। প্রধান আসামী সহ তাঁর সন্ত্রাসী বাহিনী গ্রেপ্তার না হওয়ায় আতংকে রয়েছে এলাকাবাসী। নিরাপত্তাহীনতায়  ভূঘছে। টিপুর বিরুদ্ধে হুমকি দেয়ার একই অভিযোগ করেন  আরেক হত্যার শিকার জিয়ার স্ত্রী মিলিয়ারা। তিনি নিজ ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।
পিন্টু হত্যা ও টিপু চেয়ারম্যান সম্পর্কে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পিন্টু হত্যা মামলার আসামীদেও গ্রেপ্তারে পুলিশী জাল বিছানো রয়েছে।  এ পর্যন্ত এজাহারনামীয় ৩ জন আসামী গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামীকে আটকে চলছে বিশেষ অভিযান। ওসি আরও বলেন, টিপু চেয়ারম্যানের নামে  সদর থানায় ১টি বিস্ফোরকসহ ২টি হত্যা,রাজশাহীর গোদাগাড়ী থানায় ২টি  মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া তিনি  সদর থানার ১টি বিস্ফোরকসহ ২টি হত্যা মামলায় চার্জশীট থেকে অব্যহতি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে আরও  মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তঁকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।


এ জাতীয় আরো খবর