শনিবার, জুন ২৭, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • যাত্রা
  • ২০২৬-০৬-২৭ ১১:১৪:০৬

যাত্রা দলে নাচে মেয়ে
নাচে ঢেং ঢেং,
ঐ ছেলেটা জানালায় বসে
করে ঘ্যান ঘ্যান।
লজ্জা শরম নেই কি ছেলে
মোরা সংস্কৃতি মনা,
মা করতালে বাপ হারমোনিয়ামে
নুপুর পায়ে রুনা।
ম্যজিক শো'তে পারদর্শী খুব
ছোট বোন ঝুনা,
জোয়ান বুড়ো আয় ছুটে
থাকিস না ঘরের কোণা।
যাত্রা দলে নাচে মেয়ে
নাচে ঢেং ঢেং
ওড়না উড়ালে সম্মান করতালি
করিসনা প্যান প্যান।

 


এ জাতীয় আরো খবর