শনিবার, জুন ২৭, ২০২৬

পা র মি তা দা স চৌ ধু রী

  • বৃষ্টির কথকতা
  • ২০২৬-০৬-২৭ ১১:০৩:৪৭

সন্ধ্যের মুখে যখন বৃষ্টি নামে, 
সারাদিনের দাবদাহের শেষে মন প্রাণ জুড়িয়ে যায়। 
ভিজে মাটির সোঁদা গন্ধ প্রকৃতির রূপ বদলের চিঠি নিয়ে আসে।
কত কাব্যকথা লেখা হয় এই বৃষ্টি নিয়ে।
আবার কোথাও এই বৃষ্টিই
অভিশাপের মত নামে। 
যার মাথায় কোনো ছাদ নেই, 
এক পশলা বৃষ্টিতেই যার ঘরে একহাটু জল দাঁড়িয়ে যায়, 
সে বৃষ্টি দেখে কবিতা লেখেনা।
সে শুধু বৃষ্টি থামার প্রার্থনাই করে যায়।


এ জাতীয় আরো খবর