বর্তমান সময়ের একজন ব্যস্ত অভিনেত্রি তমা মির্জা। পুরো নাম সাদিয়া আফরিন তমা। বাবা সায়েদ মির্জা। মা তিশা মির্জা। তিন ভাইবোনের মধ্যে তমা মেজো। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কেটেছে তাঁর শৈশব কাল।
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত 'নদীজন' চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রি বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তমা মির্জার শৈশব কাটে বাগেরহাটের কচুয়ায়। জন্ম সেখানেই ৮ মার্চ।
সেখানে মাধ্যমিক পাস করার পর ঢাকায় এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উচ্চমাধ্যমিক পাস করার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন তমা।
শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। পরে বেশকিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন।
অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন।
অভিনীত চলচ্চিত্র সমুহ - বলো না তুমি আমার, ইভটিজিং, গহীনের গান, একবার বলো ভালবাসি, গ্রাস,
মানিক রতন দুই ভাই, তোমার মাঝে আমি, নদীজন, গেইম রিটার্নস, অহংকার, মিশন আমেরিকা, ফ্রম বাংলাদেশ প্রভৃতি।
আজকের এই বিশেষ দিনটিতে তমার জন্য রইল শুভ কামনা।