বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিরোমনি মহিলা গণসেবা সংস্থার আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-০৮ ২০:৪৪:১৯

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহিলা গণসেবা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  মহিলা গণসেবা সংস্থার উদ্যোগে ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। শিরোমণি  গনসেবা সংস্হার কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার পায়রা বেগম।  মহিলা গণসেবা সংস্থা সাধারণ সম্পাদক আকলিমা খাতুন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গণসেবা সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শেখ আব্দুর সালাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন। বক্তৃতা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সুবর্ণা খাতুন, ঝর্ণা বেগম, সাবিয়া খাতুন সীমা, নিলুফা খাতুন, সাওদ, সায়মা, রোজিনা, রেশমা, আরিফা, রেহানা, হালিমা, রেনু সহ সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মোট ৩০ জন মহিলা উপস্থিত ছিলেন। মহিলা গণসেবা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী উপস্থিত সকল নারীদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মনোযোগ দিয়ে সকল নারীদের কথা শোনেন ও তাদেরকে আশ্বাস করেন যে তাদের সকল সমস্যা নিয়ে সংস্থায় যোগাযোগ করলে সংস্থার সাধ্যমতে তাদের সকল চাহিদা পূরণ করা হবে এবং সকল সদস্যদের সাথে থেকে কাজ করার অঙ্গীকার ও আশ্বাস প্রদান করেন। শেষে শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 


এ জাতীয় আরো খবর