বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শুভ জন্মদিন তৌকির আহমেদ

  • মেসবা খান
  • ২০২৫-০৩-০৫ ১৮:৫৬:৩০

তৌকির আহমেদ একজন বাংলাদেশি অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক।
১৯৮০'র দশকের শেষের দিকে তাঁর অভিনয় জীবনের শুরু হয়। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন।
পরবর্তীতে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনায় প্রশিক্ষন গ্রহণ এবং নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জয়যাত্রা' পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এছাড়া তাঁর পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে। পাশাপাশি তাঁর রচিত তিনটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।
তৌকির আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এস এস সি এবং এইচএসসি সম্পন্ন করেন।
ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াকালীন তিনি মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। তারপর তিনি স্থাপত্যে স্নাতক অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে।
ব্যক্তি জীবনে অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত তাঁর শ্বশুর। স্ত্রী কিংবদন্তি অভিনেত্রি বিপাশা হায়াত।
আজ ৫ মার্চ তাঁর জন্মদিন। ১৯৬৬'র এই দিনে তিনি প্রথম পৃথিবীর আলো দেখেন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।

 


এ জাতীয় আরো খবর