বলিউডে ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল তখনকার আইকনিক চলচ্চিত্র ‘খলনায়ক’। ওই ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। এই দুই তারকার সঙ্গে তখন এক বিখ্যাত আইটেম গানে পর্দায় ছিলেন গুণী অভিনেত্রী নীনা গুপ্তা।
নীনা গুপ্তা নেচেছিলেন আইটেম গান ‘চোলি কে পিছে’তে। গানটি দারুণ হিট হয়েছিল। এই ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে নীনা'র সঙ্গে মাধুরী দীক্ষিতও নেচেছিলেন। তবে এই গানটি করার পেছনে রয়েছে নীনা'র তিক্ত এক অভিজ্ঞতা। কারণ, শুটিংয়ের আগে তার শরীর নিয়ে বিদ্রুপ করে বসেন পরিচালক সুভাষ ঘাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের নির্মাণ নিয়ে এক গল্প ফাঁস করেন নীনা। যা শুনলে আঁতকে উঠতে হয়। নীনা জানান, শুটিং শুরুর আগে মহড়া চলছিল নাচের। হঠাৎ সুভাষ ঘাই তাকে আলাদা রুমে ডাকলেন। সুভাষ বললেন, ক্যামেরার সামনে দেখলাম। তোমার স্তনগুলো খুব ছোটো। এত ছোট সাইজের স্তনে আমার চলবে না। স্তন বড় দেখানোর জন্য এক্স্ট্রা প্যাড ব্যবহার করতে হবে। না হলে এই আইটেম থেকে সরে যেতে হবে।
নীনা বলেন, আমি খুব অবাক হয়েছিলাম। তবে নিজেকে কন্ট্রোল করে ছিলাম। কিন্তু ভেঙে পড়ি যখন, গোটা শুটিং ফ্লোরের সামনেই এই একই মন্তব্য করেন সুভাষ। সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়েছিলাম, এক্সট্রা প্যাড পরার জন্য। তবে ওই ঘটনায় সুভাষ ঘাই একটু অনুতপ্ত ছিলেন না। ঘটনাটি আমার অটোবায়োগ্রাফি বইয়েও উল্লেখ রয়েছে।সূত্র-স্টার আনন্দ।