(ফলো আপ)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজারে স্থানীয দ্বন্দের জেরে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রæয়ারী) বাজঘরিয়া বাজার কমিটির একজন সদস্য ৪ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ১০/১২ জনের নামে সদর থানায় বিস্ফোরক,অপহরণ সহ দন্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। মামলার পর পুলিশ এজাহারনামীয় ৩ নং আসামী সাকিবকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) রাত সোয়া ৮টার দিকে বারঘরিয়া বাজারে পূর্ব থেকে অবস্থান নেয়া একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ককটেলের আঘাতে অন্তত: ৩ জন আহত হয়। তাদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এছাড়া পিটিয়ে আহত করা হয় বারঘরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে। তাঁর হাত ও কাঁধের জোড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়,বারঘরিয়া বাজার ও ইউপি ভবন এলাকায় অন্তত: ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এ সময় বাজারে থাকা চেয়ারম্যানকে ধরে নিয়ে তাঁর হাত ভেঙ্গে দেয়া হয়। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুসহ পথচারিরা দৌড়াদুড়ি শুরু করেন। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে জনতা একটি রেস্টুরেন্ট ভাংচুর করে। তবে ঘটনাটি রাজনৈতিক নয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বারঘরিয়া বাজারে অবস্থান নেয়া স্থানীয় রাকিব, মোহাম্মদ আলী গোদা ও সাকিব ঘটনাটি ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ঘটনা ঘটাতে সাহায্য করে আরও অন্তত: ৮/১০ জন সন্ত্রাসী। প্রথমে তারা বাজারে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে একটি দোকানে অবস্থান নেয়া চেয়ারম্যানকে তুলে নিয়ে গিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। ককটেলের স্পিন্টারে আহত হয় নাজমুল আওয়াল, সাকিম ও আল –আমিন নামের তিনজন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত এবং সন্ত্রাসীদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।