বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শুন্য পদে ইউনিয়নের গঠণতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী পদটি কো-অপট করে ইউনিয়নের সদস্য মো. আব্দুল মান্নানকে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত ঘোষনা করে এ দায়িত্ব দেওয়া হয়।
জানাগেছে, বাকেশি কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন গত ২৪-১১-২২ তারিখে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অবসরজনিত কারণে সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়। পরবর্তিতে ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী সাধারণ সম্পাদক শুন্য পদে কো-অপট করে ঐ পদে সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। যা গত ১৫/৬/২৩ তারিখের সাধারণ সভায় অনুমোদন দেওয়া হয়। সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব গ্রহণের পর সহ-সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে যায়। গত ২৭ জুলাই
দুপুর ২টা ৩০মিনিটে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায ইউনিয়নের গঠনতন্ত্রের ২৩ ধারা অনুযায়ী ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শুন্য পদে সভায় উপস্থিত কার্যনিবাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যনিবাহী সদস্য মো. আব্দুল মান্নানকে কো-অপট করে সহ-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষনা করে পরবর্তি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব দেওয়া হয়। জরুরী সভায় ইউনিয়নের সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো .বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মো .মিজানুর রহমান মিনা, প্রচার সম্পাদক মো. শাহনেওয়াজ মোল্যা, কোষাধ্যক্ষ মোঃ মুরাদ শেখ এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। বিষয়টি গত ৩০ জুলাই খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালককে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।