বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

তেলিগাতীতে কিশোরগ্যাং:বাদী ও স্বজনদের বাড়ীতে হামলা স্বামী-স্ত্রী ও সন্তান আহত

  • ফুলবাড়ীগেট প্রতিনিধি.
  • ২০২৩-০৮-০১ ১১:৪৫:৫৩

নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী ফকির পাড়ার কিশোরগ্যাং নেতা ইমরান ফকিরগংয়ের  উপর্যপরি হামলার শিকার প্রতিবেশী বৃন্ধা রাহিলা বেগম ও তার পরিবার। ভুক্তোভোগীদের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে আফজাল ফকির, ইমরান ফকির, শাকিল ও তাসলিগং পিটিয়ে গুরুতর আহত করে রাহিলা বেগম(৮০)কে পরবর্তিতে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি মারা যায়। হামলার ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে বাড়ী ছাড়া হয় আশরাফুল আলম। আসামীরা জামিনে বেরিয়ে এসে সম্প্রতি আশরাফুল আলমের উপর হামলা চালায়। সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০  টার দিকে ইমরান ফকিরগং সাইফুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহানাজ বেগমএবং তার সন্তান শিমুল কে মারপিট করে। হামলা কারীরা সাইফুল ইসলামের বাড়ীর আসবপত্র ভাংচুর করে। এ সময় তাদের হাত থেকে রক্ষা পাইনি সাইফুল ইসলামে গবাদী পশু গরু। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বাড়ীর টিনের চাল কেটে ফেলে।
স্থানীয় প্রতিবেশী ও ভুক্তোভোগী শাহানাজ বেগম জানাগেছে, তেলিগাতী ফকির পাড়ার আফজাল ফকিরের সাথে পার্শবর্তি আশরাফুল আলমের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।  জমিজমা বিরোধের জের আফজাল ফকির, তার পুত্র কিশোর গ্যাং নেতা ইমরান ফকিরগং আশরাফুল আলমের বাড়ীতে হামলা চালিয়ে তার বৃন্ধ মা রাহিলা বেগমকে কে মারপিট করলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হয় । হামলার ঘটনায় মামলা করো হলে পুলিশ আসামীদের আটক করে জেল হাজতে পাঠায়। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে এসে নিহতের পুত্র মামলার বাদী আশরাফুল আলমের উপর হামলা চালায়। পরবর্তিতে গতকাল মঙ্গলবার সকালে আফজাল ফকিরের পুত্র ইমরান ফকির গং বাড়ীতে হামলা চালিয়ে সাইফুল ইসলাম, তার স্ত্রী শাহানাজ বেগম ও তাদের সন্তান শিমুল কে হাতুড়ী দিয়ে মারপিট করে। হামলায় তাদের গবাদী পশু গরু ও রক্ষা পায়নী। হামলাকারীরা দেশীয় অস্ত্র দা দিয়ে সাইফুল ইসলামের বাড়ীর টিনের চাল কেটে ফেলে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাহানাজ বেগম বলেন, আমাদের জমি আমরা দাবী করায় আফজাল ফকির ও ইমরান ফকিরগং আমার শাশুড়ীকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার ভাসুর ঐ ঘটনায় মামলা করায় তাদের অত্যাচরে সে বাড়ী ছাড়া হয়েছে। সম্প্রতি তারা জেল থেকে বেরিয়ে মামলা তুলে না নিলে আমাদেরও মেলে ফেলার হুমকি দেওয়ার এক পর্যায়ে আমাদের স্বামী, আমার এবং আমার সন্তানের উপর হামলা চালায়। 
স্থানীয় ইউপি সদস্য জিএম এনামুল কবির বলেন, অভিযুক্ত ইমরান ফকির কিশোরগ্যাং থেকে ভয়ংকর সন্ত্রসী হয়ে উঠছে বাদী করে বলেন এখনই এর লাগাম টানা না গেলে ভবিষ্যতে ভয়ংরর সন্ত্রাসী হয়ে উঠতে পারে। তিনি বলেন কিছু দিন আগে আশরাফুল আলমের বাড়ীতে হামলা চালিয়ে তার বৃন্ধা মায়ের পা ভেঙ্গে দেয়। গ্রামবাসি চাঁদা তুলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করায়। বেশি কিছু দিন চিকিৎসা শেষে তিনি মারা যায়। 
এ ঘটানয় আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, তেলিগাতী ফকির পাড়ায় মারপিটের ঘটনাটি আমরা অবহিত আছি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর