টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তান খুব একটা ভালো করেনি। ৪০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে করেছে ২৪১ রান।ম্যাচটির সঙ্গে জড়িয়ে আত্মমর্যাদা ও ইতিহাস। তাই যেকোনো মূল্যে এই ম্যাচে জয় চায় দুদলই। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলতেও এই ম্যাচে জয় প্রয়োজন দুদলের। স্টেডিয়াম ভর্তি উভয় দলের দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে কোন দল এগিয়ে যাবে সেমির পথে। ২৪২ রানের টার্গেট নিয়ে মাঠে নামবে দারুণ ফর্মে থাকা ভারত।