বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

রী তা রা য়

  • শতবর্ষী
  • ২০২৫-০২-১৯ ১১:৪৯:৫১

শতবর্ষী তুমি বটেশ্বরী!
তুমি তো দেখেছো অনেক কিছু।
দেখেছো, সারি সারি সাজানো বাগান
দেখেছো, বুলেটের আঘাতে কিভাবে 
ছিন্নভিন্ন হয়ে যায় সাজানো সবকিছু। 
দেখেছো তুমি বায়ান্নোর মিছিল-
কত সহজেই ভাষার জন্য রাজপথে
ফুলের মতোই ঝরে পড়লো-
রফিক, বরকত,জব্বার!
তুমি তো দেখেছো,তুমি তো জানো-
সন্তান হারানো মায়ের আর্তনাদ!
তুমি তো দেখেছো,সন্তানের লাশ কাঁধে-
অসহায় পিতার করুণ, নির্বাক চাহনি!
এরপরে এঁকে এঁকে আরও কত মিছিল-
মিটিং, গুলি, রক্ত,নৃশংসতা, আর্তনাদ!
তবু তুমি নির্বাক, তবু তুমি রয়েছো -
ঠায় দাড়িয়ে?
আর কত রক্তের খেলা দেখবে তুমি?
হে শতবর্ষী?

 


এ জাতীয় আরো খবর