সিজিনাল ভালবাসা
সিজিনাল প্রেম
দেখে দেখে ভাবি বসে
এ কেমন গেম।
এই আছে এই নেই
এই আসা যাওয়া
সব যেন চাকচিক্য
মিছে মিছে মায়া।
সিজিনাল প্রেমিক
সিজিনাল প্রেমিকা
পার্টটাইম জবের মত
যেন তাদের ভূমিকা।
আজব দুনিয়া
রং তামাশার খেলা
এই খেলায় হেরে গিয়ে
হবে তাদের কর্ম সারা।
প্রোপোজ ডে,রোজ ডে,
লাভ ডে,ব্রেকআপ ডে
আরও কত শত ডে আছে
তারাই ভাল জানে।
হৃদয় ভাঙ্গার খেলায়
মেতেছে এরা
জীবন খেলায় হারবে যেদিন
বুঝবে সবই ছিলো মিছে মায়া।
হেলায় হারিয়ে অমূল্য কাউকে
বোঝেনা তখন,
বোঝে যখন ফুরায়েছে
তখন সকলি সময়।
এই হলো সিজিনাল ভালবাসা
সিজিনাল প্রেম
দেখে দেখে মনে হয়
যেন একটা গেম।।