বুধবার, আগস্ট ১৯, ২০২৬

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নানা পরিকল্পনার কথা বলেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-০১ ১০:১২:৩১

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তার নানা পরিকল্পনার কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বিশেষ করে বিয়ে, সংসার এবং সন্তান নিয়ে অনেক কিছু ভেবে রেখেছেন। অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা জমকালো আয়োজনে বিয়ে করার কোনো ইচ্ছা নেই তার। 
সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট কোমল নাহতার চ্যাট শোতে হাজির হয়ে বিয়ে ও তার পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। জাহ্নবী বলেন, তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করার ইচ্ছা আমার। জাঁকজমক আয়োজনে বিয়ে করব না। পাশাপাশি তিরুপতি অঞ্চলেই নিজের পরিবারের সঙ্গে থাকব। শুধু তাই নয়, তিন সন্তান হবে আমাদের। 
তিনি বলেন, প্রতিদিন কলাপাতায় একসঙ্গে খাব আমরা। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব। কখনও বা আবার মণিরতœমের সিনেমার গান চালিয়ে একমনে শুনব। স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যতœ করে তেল মালিশ করে দেব। নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সাজব। যদিও কবে বিয়ে করবেন, এ নিয়ে জাহ্নবী কোনো মন্তব্য করেননি।

 


এ জাতীয় আরো খবর