বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রী তা রা য়

  • ছুটকি
  • ২০২৫-০১-২৭ ১৮:০২:৪৯

রবিঠাকুর গো ;তুমি তো চইলা গেলে,
তোমার সোনার তরি নিয়া।
আমি শুধু নদীর তীরে বসে ভাবি
আমি বড়ই অভাগা!
তুমি তো আমারে একবারও শুধাইলেওনা - 
আমি তোমার লগে যাইতে চাই কিনা?
কুবের মাঝি ও তো একবার কপিলারে সঙ্গী
করতে চেয়েছিল।
যদিও তার কপিলার উপরে অভিমানটা ছিল
বড্ড বেশি।
আর কপিলা বেশরমের মতোই বলেছিল -
" আমারে সঙ্গে নিবা মাঝি"!
কিন্তু, আমিতো বলতে পারি নাই-
ঠাকুর গো " আমার যে শরম বেশি"।
কিন্তু তোমার ওই তরিতে কি আমি
সাথ দিতে পারতাম না গো।
তুমি যে আমার বড্ড বেশি প্রিয় গো
কাদম্বরী তো তোমার তাও মনটা পেয়েছিল।
তুমি ছিলে তার খেলার সাথি।
আর আমি কি পেলাম গো ঠাকুর? 
মৃণালিনী তোমার কাছে আজীবন -
ছুটকি'ই রয়ে গেল।

 


এ জাতীয় আরো খবর