কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে। হাসপাতাল কতৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ৫ সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত রোগীরা হলেন: কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে মনিরুজ্জামান মল্লিক (৩২) তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন অপরজন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল ইসলাম ২২। আজ বুধবার দুজনেইরই অপারেশনের কথা ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৪ জানুয়ারি ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম একজন হার্নিয়া অপারেশন অপরজন পেটে ব্যথাজনিত অপারেশনর কতা ছিল। সকালে সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। এর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে জ্ঞান হারিয়ে তারা মারা যান।
ওই রোগীর ভুল ইনজেকশন পুশ করায় মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট সিনিয়র নার্স নাদিরা বেগমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্থ করেন।
এ দিকে রোগীর স্বজনরা ও শিক্ষার্থীরা হাসপাতাল ভাঙচুর ও বিক্ষোভ করেন। বর্তমানে আইশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।