মঙ্গলবার, মে ৫, ২০২৬

অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-২৬ ১০:৩৩:১৩

পাঁচ বছর একসঙ্গে থাকার পর চলতি বছরে সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বলিউডে ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন এই যুগোল। কিন্তু হঠাৎই সম্পর্র্কে ছন্দপতন। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছেন তিনি এখন ‘সিঙ্গল’। এই বিষয়ে এ বার মুখ খুললেন মালাইকা।
এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গল’ তকমা নিয়ে প্রশ্ন করা হয় মালাইকাকে। মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শক। সেই সময়েই হেসে অর্জুন উত্তর দিয়েছিলেন, “এখন তো আমি ‘সিঙ্গল’। আপনারা একটু শান্ত হোন।”
অন্য দিকে অভিনেত্রী-তথা মডেল স্পষ্ট জানান, তিনি কোনও ভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। মালাইকার কথায়, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।”
২০২৪ বেশ কঠিন ছিল মালাইকার। এক দিকে দীর্ঘ দিনের সম্পর্কে বিচ্ছেদ, আর এক দিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তবে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা। তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছে অভিনেত্রীর। 
এই বছরে মানসিক অবসাদের কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন। তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। ‘সিংহম আগেন’ ছবিতে খলচরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।


এ জাতীয় আরো খবর