মহেশখালী কক্সবাজার ২১ নভেম্বর ২০২৪
মহেশখালীতে থেমে নেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
২১ শে নভেম্বর (বৃহস্পতিবার ) বিকালেমহেশখালী পৌরসভার গোরকঘাটার ডাকবাংলো মোড় ও বড় মহেশখালী নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এই সময় ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের-২০১৮ এর ৪১, ৪৬ ও ৪৮ ধারায় ০৫ টি মামলার মাধ্যমে ৫ ব্যবসায়ীকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা করেন।
এই সময় সাথে ছিলেন- প্রসিকিউটর রঞ্জিত কুমার মল্লিক,ইন্সপেক্টর, বিএসটিআই, কক্সবাজার। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ছিলেন- মহেশখালী থানার এস আই মোশাররফ হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।